নাপোলিতে রেইনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মৌসুম আগে পা রেখেছিলেন অ্যানফিল্ডে। কিন্তু লিভারপুলের সঙ্গে গোলরক্ষক পেপে রেইনার বিচ্ছেদ ঘটছে এবার। এক মৌসুমের জন্য ধারে খেলতে যাচ্ছেন নাপোলিতে। সেখানে পুনর্মিলনী হবে সাবেক গুরু রাফায়েল বেনিতেজের সঙ্গে। সদ্য সমাপ্ত মৌসুমে সাইমন মিনোলেটকে সান্ডারল্যান্ড থেকে নিয়ে এসেছে লিভারপুল। নতুন এই গোলরক্ষক আসার পর দলে উয়েফা সুপার কাপ ও এফএ কাপজয়ী রেইনার স্থানটা হয়ে পড়েছিল অনিশ্চিত। কনফেডারেশনস কাপে স্পেন দলে থাকলেও খেলার সুযোগ তেমন পাননি। তবে স্বপ্ন দেখেন আগামী বিশ্বকাপটা খেলবেন। রেইনা তাই ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমালেন ইতালিতে। এএফপি।