নাফীস-হ্যারিসের ব্যাটে খুলনা ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তুলেছে খুলনা রয়েল বেঙ্গলস। জয় পেতে হলে ১৫১ রান করতে হবে রংপুরকে।টি-টোয়েন্টির হিসাবে খুলনার সংগ্রহ আহামরি কিছু নয়। তবে এটাই খুলনার বেশ স্বস্তির সংগ্রহ, বলার অপেক্ষা রাখে না। আজ স্বাগতিকদের শুরুটাই হয়েছিল যে অত্যন্ত বাজেভাবে!ইনিংসের তৃতীয় বলে প্রথম উইকেট হারায় খুলনা। দলীয় সংগ্রহ তখন ২ রান। এক পর্যায়ে দলীয় ৪৮ রানে চারটি উইকেটের পতন ঘটে। মনে হচ্ছিল, খুলনাকে আজ বড় লজ্জা ‘উপহার’ দিতে চলেছেন ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এর কৃতিত্ব শাহরিয়ার নাফীস ও ড্যানিয়েল হ্যারিসের।৫০ বলে অধিনায়ক নাফীস করেন ৫৩ রান। ৪১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হ্যারিস। শেষের দিকে ফরহাদ রেজার ১২ বলে ২৪ রানের ইনিংসটিও বেশ কাজে দিয়েছে। নাফীস, হ্যারিস ও ফরহাদ রেজা ছাড়া খুলনার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের সংগ্রহ গড়েতে পারেননি। রংপুরের হয়ে দিমিত্রি মাসকারেনহাস ও মোহাম্মদ শরিফ প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।বিপিএলের আজকের আগ পর্যন্ত চারটি ম্যাচে অংশ নিয়েছে খুলনা। এর মধ্যে নাফীসের দল জয় পেয়েছে একটিতে। অন্যদিকে তিন ম্যাচে দুটি জয় পেয়েছে আবদুর রাজ্জাকের দল রংপুর রাইডার্স।