নাফীসময় খুলনার সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটের এক নতুন রূপ দেখালেন খুলনা রয়েল বেঙ্গলসের দুই ওপেনার লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ২০ ওভারই উইকেটে ছিলেন এই দুই ব্যাটসম্যান। দুর্দান্ত ব্যাটিং করে টি-টোয়েন্টি ক্রিকেটের যে কোন উইকেটে তাঁরা গড়েছেন সর্বোচ্চ জুটির নতুন এক রেকর্ড। বিপিএলের গত আসরে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৬৭ রানের জুটির রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল ও আহমেদ শেহজাদের । আজ নাফীস আর ভিনসেন্ট গড়েছেন অপরাজিত ১৯৭ রানের নতুন রেকর্ড। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে শতরান করার কৃতিত্বও অর্জন করেছেন শাহরিয়ার নাফীস। ৬৯ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। ৫১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন ভিনসেন্ট।দুরন্ত রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে মনির হোসেনের করা ইনিংসের প্রথম ওভারে কোন রানই সংগ্রহ করতে পারেননি খুলনার দুই ওপেনার। তবে তারপর থেকে পুরোটা সময় রাজশাহীর বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন নাফীস ও ভিনসেন্ট। তাঁদের ঝড়ো ব্যাটিংয়ের শুরুটা হয় দ্বিতীয় ওভারেই। মইন আলীর করা সেই ওভার থেকে আসে ২১ রান। এরপর আর থামেনি নাফীস-ভিনসেন্ট ঝড়। ছয়জন বোলার ব্যবহার করেও কোন সফলতার মুখ দেখতে পাননি রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম। ৬৯ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পথে ১২টি চার ও দুইটি ছয়ের মার মেরেছেন খুলনার অধিনায়ক শাহরিয়ার নাফীস। অন্যদিকে আরেক ওপেনার ভিনসেন্ট ছয় মারার দিকেই বেশি মনোনিবেশ করেছিলেন। ৫১ বলে ৮৯ রানের ইনিংসে ভিনসেন্ট মেরেছেন আটটি ছয় ও ছয়টি চার।শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের এই ১৯৭ রানের জুটিটি শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেই না, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ জুটির রেকর্ডকেও পেছনে ফেলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ১৭০ রানের। ২০০৯ সালে এটা করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও বোসমান।