নাভিদের অধীনেই যুব হকির ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৮ যুব দলেরও দায়িত্ব দেওয়া হলো পাকিস্তানি কোচ নাভিদ আলমকে। স্কুল হকি থেকে বাছাই করা ২৭ জন খেলোয়াড়কে নিয়ে আগামীকাল থেকে শুরু হবে এই অনাবাসিক ক্যাম্প। গত এপ্রিলে কোচ আলমগীর আলমের অধীনে ৫৫ জন খেলোয়াড়কে নিয়ে হয় ক্যাম্পের প্রথম পর্ব। সেখান থেকে বাদ পড়েন ২৮ জন। ডাক পাওয়া বাকি খেলোয়াড়দের আগামীকাল বিকেল চারটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ নাভিদ আলমের কাছে রিপোর্ট করতে হবে।
ক্যাম্পের ২৭ জন: জং দাস, আরমান, মিরাজ, সৈকত, প্রবাল, আল-আমিন, মঈনুদ্দিন, হূদয়, জিয়াউল, সবুজ, শাকিল, জব্বার, শাহরিয়ার, হাসান, শামীম, ফরিদ, রাকিব, হারুন, সোহেল, রাব্বি, রিয়াজ, মাহি, আকাশ, ফাহিম, নাভেদ, সাগর ও আবু বকর।