নাভিদের ব্যাপারে মূল্যায়ন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের কোচ নাভিদ আলমের সঙ্গে হকি ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে জুনে। নতুন চুক্তি, নাকি পাকিস্তানি এই কোচকে জানিয়ে দেওয়া হবে বিদায়? কাল হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
কাওসার আলী, কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম কামালকে নিয়ে একটা মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির রিপোর্টের ভিত্তিতেই নাভিদকে রাখা না-রাখার ব্যাপারে সিদ্ধান্ত হবে। নাভিদের অধীনে এশিয়া কাপে বাংলাদেশ দল বাজে ফল করলেও কদিন আগে ঘরের মাঠে এশিয়ান গেমসের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে। নাভিদের ব্যাপারে ফেডারেশনের মনোভাব ইতিবাচকই মনে হচ্ছে। সামনের ইনচন এশিয়ান গেমসে তাঁরই কোচ থাকার সম্ভাবনা বলে জানা গেছে।