নাভেদের সঙ্গে ইউসুফের ঝামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণায় বড় ভূমিকা রাখবে কায়েদে আজম ট্রফির পারফরম্যান্স। এই টুর্নামেন্টে খেলতে না দিলে কি আর সহ্য হয়? রাগে তাই দলই ঘরোয়া ক্রিকেটের দলই বদলে ফেললেন মোহাম্মদ ইউসুফ। ওয়াপদা ছেড়ে সাবেক পাকিস্তান অধিনায়ক যোগ দিয়েছেন লাহোরে। ইউসুফ এ ব্যাপারে মুখ খোলেননি, তবে ওয়াপদার এক সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, ‘ঝামেলা বেধেছে ইউসুফের ফিটনেস নিয়ে অধিনায়ক রানা নাভেদ সন্দেহ করায়। ইউসুফ বলেছিল ও চোট কাটিয়ে উঠেছে, কিন্তু রানা চেয়েছিল ইউসুফ আগে কয়েক দিন দলের সঙ্গে অনুশীলন করুক, শতভাগ ফিট হলেই ম্যাচ খেলানো হবে। আসলে ইউসুফ চেয়েছিল জাতীয় নির্বাচকদের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে।’ ওয়েবসাইট।