প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রোমে স্বদেশি ম্যাডিসন কিসকে হারিয়ে ইতালিয়ান ওপেন জিতলেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান টেনিস তারকার ক্যারিয়ারে এটি ৭০তম শিরোপা। উন্মুক্ত যুগের মহিলা টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের ক্ষেত্রে ২১টি শিরোপা নিয়ে সেরেনার অবস্থান রেকর্ড ২২টি শিরোপার মালিক স্টেফি গ্রাফের খুব কাছাকাছি। কিন্তু সবচেয়ে বেশি ডব্লুটিএ শিরোপার ক্ষেত্রে ১৬৭টি শিরোপা নিয়ে সবার ওপরে থাকা মার্টিনা নাভ্রাতিলোভার অনেক পেছনে সেরেনা। নাভ্রাতিলোভা ছাড়াও তাঁর ওপরে আছেন আরও দুজন ক্রিস এভার্ট ও স্টেফি গ্রাফ—দুজনেরই শিরোপাসংখ্যা তিন অঙ্কের ঘরে।