নাভ্রাতিলোভার পদত্যাগ
গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন একবারই-২০১২ সালের উইম্বলডনে। এরপর আর ফাইনালেই উঠতে পারেননি। দুবার বিদায় নিয়েছেন সেমিফাইনালে। অধরা গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের বড় আশা নিয়েই আগ্নিয়েস্কা রাদভানস্কা খণ্ডকালীন কোচ নিয়োগ করেছিলেন ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী মার্টিনা নাভ্রাতিলোভাকে। কিন্তু রাদভানস্কার পারফরম্যান্স গ্রাফ আরও নিচেই নেমেছে। তাই পোলিশ টেনিস খেলোয়াড়ের কোচ আর থাকলেন না নাভ্রাতিলোভা, ‘আগ্নিয়েস্কার পার্টটাইম কোচ হিসেবে সরে দাঁড়াচ্ছি আমি। কোচ হিসেবে আমার যতটা সময় দেওয়া দরকার ছিল আমার মনে হয় তা দিতে পারছি না। তাই আমার সরে যাওয়াটা আমার এবং আগ্নিয়েস্কা দুজনের জন্যই ভালো।’ এএফপি।
এবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে বিদায় নেন রাদভানস্কা। এই সপ্তাহেই স্টুর্টগার্ট ডব্লুটিএ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরেছেন ইতালির সারা ইরানির কাছে।