প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের দলবদলের বাজারে সবচেয়ে বড় সওদা কারা করেছে বলুন তো? ফার্নবোরো ইউনাইটেড। এই নামটা আগে নিশ্চয়ই শোনেননি। শুনবেনই বা কীভাবে, ইংল্যান্ডের এই ক্লাব যে খেলে ষষ্ঠ বিভাগে! পুঁচকে ক্লাবই দলে টেনেছে পেলে, ম্যারাডোনা, মেসি, বেকহামদের! না, গল্প নয়; আসলেই ফার্নবোরো ফুটবলের সব মহারথীদের নিয়ে এসেছে তাদের ক্লাবে। তবে আসল মেসি, পেলেদের নয়; নিজেদের খেলোয়াড়েরাই নাম পাল্টে বিখ্যাতদের নাম নিয়েছেন। ‘নতুন’ নামে জার্সি বানিয়ে নিবন্ধনও করে ফেলেছেন খেলোয়াড়েরা। আর কোচ স্পেনসার ডে নাম বদলে হয়ে গেছেন হোসে মরিনহো। ওয়েবসাইট।