প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছর পর বিশ্বকাপে। বেলজিয়ামের প্রত্যাবর্তনই তো আনন্দের উপলক্ষ। তার ওপর জিতেছে দল, সেটাও এক গোলে পিছিয়ে পড়ার পর। বেলজিয়ামদের আনন্দটা বেড়ে গেছে বহু গুণেই। সেটা এতটাই যে এক বেলজিয়ান সমর্থক তো নিজের সদ্যোজাত পুত্রসন্তানের নাম রাখলেন জয়ের দুই নায়কের নামে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন মারুয়ান ফেলাইনি ও দ্রিস মের্তেনস৷ এই দুই খেলোয়াড়ের নামে ঘেন্টের এক বাবা ছেলের নাম রেখেছেন টাইটাস মারুয়ান দ্রিস। ভাগ্যিস বেলজিয়ামের মাত্র দুজন গোল পেয়েছেন, তা না হলে নামটা কত বড় হতো ভাবুন! গর্বিত বাবার পরিকল্পনা যে ছিল সব কজন গোলদাতার নাম মিলিয়ে নাম রাখার। এএফপি।