নামবিভ্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়?’ এশিয়ান গেমসের কর্মকর্তারা প্রমাণ করে দিলেন, নামে আসলে অনেক কিছুই আসে যায়। এমনই কাণ্ড করলেন পরে লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা! ফিলিপাইনের এশিয়ান গেমসের দলে অনেক প্রতিযোগীর মধ্যে ছিলেন সুপেরাল নামের একজন গলফার। শুধু সুপেরাল হলে সমস্যা ছিল না, তাঁর নামের আগে ‘প্রিন্সেস’ শব্দটাও ছিল। সেটা দেখেই বিভ্রান্ত হয়ে আয়োজকেরা ধরে নিলেন, ইনি বুঝি ফিলিপাইনের আসল রাজকুমারী। পরে তো দেশটির শেফ দ্য মিশনকে ফোন দিয়ে খুব বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, মহামান্য রাজকুমারীর যত্নআত্তির কোনো ত্রুটি হচ্ছে কি না! শেফ দ্য মিশন অবশ্য তখনই ভুলটা ধরিয়ে দেন, ইনি আদতে কোনো প্রিন্সেস নন। এখন ব্যাপারটা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতেই একটু বিব্রতকর হয়ে গেল আরকি! এএফপি।