নামবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিরি আর শাকিরা! নাম দুটি কাছাকাছি হলেও দুজন দুই ভুবনের বাসিন্দা। প্রথমজন সুইজারল্যান্ডের ফুটবলার, যিনি ইন্টার মিলান থেকে মাত্রই যোগ দিয়েছেন স্টোক সিটিতে। আর দ্বিতীয়জন কলম্বিয়ান পপতারকা—এক নামেই যাঁকে চেনে গোটা বিশ্ব। কিন্তু ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে জেরদান শাকিরিকে ‘শাকিরা’ বলে ফেললেন স্টুয়ার্ট পিয়ার্স। ফুটবলের বাইরে তাঁর বিচরণ হলে আলাদা কথা ছিল, কিন্তু ম্যানচেস্টার সিটি ও নটিংহাম ফরেস্টের সাবেক কোচ হয়ে তিনি এই ভুল করেন কীভাবে? নতুন মৌসুমে ভালো কিছু করতে চায় স্টোক, ক্লাব রেকর্ড ১ কোটি ২০ লাখ পাউন্ড দিয়ে সুইস উইঙ্গারকে দলে আনা সেই চাওয়ারই প্রতিফলন। স্টোক সিটি সম্পর্কে এমন কিছু বলতে গিয়েই শাকিরিকে শাকিরা বলে ফেলেন পিয়ার্স। এর প্রভাব পড়েছে টুইটার, ফেসবুকে—‘স্টোকে শাকিরাকে স্বাগত’ লেখা পোস্ট দিয়ে স্টোক সিটির সমর্থকেরা উপহাসই করছেন পিয়ার্সকে। মেইল অনলাইন।