নামবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন ওবি মিকেলের নাম কী? হাসবেন না। প্রশ্নটা এভাবেই করতে হচ্ছে! এত দিন পর্যন্ত চেলসির নাইজেরিয়ান মিডফিল্ডারের নাম এটিই জানত সবাই। কিন্তু ২৯ বছর বয়সী মিডফিল্ডার এবার নিজের নাম আনুষ্ঠানিকভাবে বদলে দিলেন। নতুন নাম কী? মিকেল জন ওবি! শুধু শব্দ এদিক-ওদিক করে নিজের নাম বদলানোর কারণটা বুঝে উঠতে পারছেন না? অপেক্ষা করুন, অবাক হওয়ার আরও উপকরণ আছে। জনের সত্যিকার নাম আসলে ‘জন মাইকেল এনচেকুবে ওবিন্না’। ২০০৩ সালে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের ভুল থেকেই এমন বিভ্রাটের শুরু। সেবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দলের নাম নিবন্ধনের সময় মাইকেলের বদলে মিকেল লেখা হয়। সেটি পছন্দও হয়ে যায় জনের। ব্যস, এরপর থেকে মিকেলই লিখতে শুরু করেন। ২০০৬ সালে চেলসিতে আসার পর থেকে জন ওবি মিকেল নামেই পরিচিত ছিলেন। ফক্স স্পোর্টস।