নামা হচ্ছে না আর্মস্ট্রংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলঙ্কিত নায়ক ল্যান্স আর্মস্ট্রংয়ের ট্র্যাক ছেড়ে পানিতে নামা হচ্ছে না। সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনার আপত্তির কারণে যুক্তরাষ্ট্রের সাউথ মার্শাল সেন্ট্রাল জোনের সুইমিংপুলে নামা হচ্ছে না আর্মস্ট্রংয়ের।অথচ প্রতিযোগিতার আগে আয়োজকেরা বলেছিলেন এটা খুব বড় কোনো প্রতিযোগিতা না হওয়ায় আর্মস্ট্রংয়ের নামতে বাধা নেই। কিন্তু ফিনা এটি মোটেও ভালোভাবে নেয়নি। যুক্তরাষ্ট্রের সাঁতার সংস্থা ইউএসএমএস জানিয়েছে আজীবন নিষেধাজ্ঞার কারণে, যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন আর্মস্ট্রং। তাই উঁচুপর্যায়ের হোক আর নিচুপর্যায়ের, আর্মস্ট্রং সেখানে অংশই নিতে পারবেন না। এরপর গত পরশুই ট্যুর ডি ফ্রান্স জয়ী সাইক্লিস্ট সাঁতার থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এএফপি।