প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে সবচেয়ে বেশি চাপ নিয়ে কাজ করতে হয় কাদের? অনেকেরই অনেক মত হয়তো আছে, তবে ফুটবল কোচদের নামটা ওপরের দিকেই থাকা উচিত। দল খারাপ করলে এখানে চাকরি নিয়েই টানাটানি পড়ে যায়! এতসব কাজ করতে গেলে কোচরা একটু-আধটু ভুল হতেই পারে। তবে লুই ফন গালের ভুলটা একটু অন্য রকম, খেলোয়াড়দের নামই যে মনে রাখতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ! এর আগে একবার ক্রিস স্মলিংকে মাইকেল স্মলিং বলে ফেলেছিলেন। এবার অবশ্য ভুলটা মুখে নয়, করলেন লিখতে গিয়ে। দুই দিন আগে ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যাচের আগে নোট নেওয়ার সময় আন্তোনিও ভ্যালেন্সিয়াকে লিখে ফেললেন অ্যান্থনি ভ্যালেন্সিয়া। খুব সম্ভবত তখন অ্যান্থনি মার্শিয়ালের নামটাই তাঁর মাথায় ঘুরছিল! ইএসপিএন।