নারাইনকে ভুলিয়ে দিচ্ছেন বদ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যায়নি। বিশ্বকাপ শুরু হতেই বদলে গেল সব, ফেবারিটদের কাতারে চলে এল দলটি। দান উল্টে যাওয়ার পেছনে কাজ করেছে দুটি ব্যাপার—ক্রিস গেইল ও স্যামুয়েল বদ্রি। খেলাটি যখন টি-টোয়েন্টি, তখন গেইলের নাম আসতেই পারে, কিন্তু বদ্রির নামটিও চমকে দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং মানেই তো নারাইন, সেখানে বদ্রি থাকেন পাদপ্রদীপের বাইরে। কিন্তু বিশ্বমঞ্চে সুযোগ মিলতেই আলো ছড়ালেন বদ্রি। স্পিন খেলায় অভ্যস্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে পেলেন ৩ উইকেট। সেদিন আন্দ্রে ফ্লেচার অমন উন্মত্ত ব্যাটিং না করলে ম্যাচসেরা তো বদ্রিই হতেন। দুই ম্যাচেই উইন্ডিজ দলে যে নারাইন নেই, তা বুঝতে দেননি বদ্রি। ক্রিকইনফো।