নারায়ণগঞ্জ-খুলনা চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ, অনূর্ধ্ব-১৮-তে খুলনা। কাল গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নারায়ণগঞ্জ (১৮৭) ১৩ রানে রাজশাহীকে (১৭৪) হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৬৭ রান করার পর বল হাতে ২ উইকেট নেওয়া নারায়ণগঞ্জের আনিসুল ইসলাম হন ম্যাচসেরা।ধানমন্ডি ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৮-এর ফাইনালে খুলনা (২৫১/৯) ১২৮ রানে জিতেছে চট্টগ্রামের (১২৩) বিপক্ষে। ১২৭ রান করে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন খুলনার হাবিবুল্লাহ দেওয়ান।