নারায়ণগঞ্জের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবলের সুপার লিগে গোল-উৎসব চলছেই। চার ম্যাচে গোল হয়েছে ৪৭টি। হ্যাটট্রিক ছয়টি। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল একমাত্র ম্যাচে নারায়ণগঞ্জ ৭-০ গোলে হারাল কিশোরগঞ্জকে। হ্যাটট্রিক করেছেন সুরাইয়া আক্তার। বাকি চার গোল সুখী, আঁখি, বীথি ও ডালিয়ার।