নারী ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে সাফল্যের জন্য এর আগে প্রধানমন্ত্রীর উৎসাহ পেয়েছে জাতীয় ক্রিকেট দল। এবার সেটা পেল বাংলাদেশ মহিলা দলের ক্রিকেটাররাও। ওয়ানডে মর্যাদা পাওয়া মহিলা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়-কর্মকর্তাকে কাল এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ২০১৩ বিশ্বকাপ বাছাইপর্বেই ওয়ানডে মর্যাদা অর্জন করে বাংলাদেশ মহিলা দল। সালমা খাতুনের দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষা এর পর থেকেই। কাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলল সেই সাক্ষাৎ। সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এ সময় বিসিবির সভাপতি প্রধানমন্ত্রীকে মহিলা ক্রিকেটারদের জন্য একটি আলাদা মাঠ দেওয়ার অনুরোধ জানান।