নারী ক্রীড়াবিদদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাজয়ী নারী ক্রীড়াবিদদের সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। ব্যক্তিগত ও দলগত বিভাগে এ রকম ক্রীড়াবিদ ১৮ জন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষণায় ‘ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন ক্রীড়াঙ্গনের অদম্য নারী’ শীর্ষক অনুষ্ঠানটি হবে ১৬ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে। এই অনুষ্ঠানেই আজীবন সম্মাননা জানানো হবে ‘দাবার রানি’ রানী হামিদকে। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। কাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ক্রীড়ালেখক সমিতির কর্মকর্তারা।