নারী-পুরুষ লড়াইয়ে জয়ী জেব্রেসেলাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অস্ট্রিয়ার ভিয়েনায় হলে গেল আশ্চর্য এক হাফ ম্যারাথন। যেখানে সরাসরি মুখোমুখি হয়েছিলেন পুরুষ ও মহিলা অ্যাথলেটিকসের অন্যতম সেরা দুই দূরপাল্লার দৌড়বিদ হাইলে জেব্রেসেলাসি ও পলা র্যাডক্লিফ। যুক্তরাজ্যের র্যাডক্লিফের ৭ মিনিট ৫২ সেকেন্ড পর দৌড় শুরু করেছিলেন ইথিওপিয়ার জেব্রেসেলাসি। এ সময়টা হাফ ম্যারাথনে দুজনের সেরা টাইমিংয়ের পার্থক্য। কিন্তু ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন দ্বৈরথে মহিলা ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী র্যাডক্লিফের ১১ মিনিট ৯ সেকেন্ড আগেই সমাপ্তিরেখা ছুঁয়েছেন ১০ হাজার মিটার দৌড়ের দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জেব্রেসেলাসি। বার্ষিক ভিয়েনা ম্যারাথনের ডামাডোলের মধ্যেই আলাদা করে আয়োজিত হয় এই দৌড়। ৩৮ বছর বয়সী দুই অ্যাথলেটই এটিকে নিয়েছিলেন আসন্ন লন্ডন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে। রয়টার্স।