নারী বক্সিংয়ে ‘স্কার্ট’ বাধ্যতামূলক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে নারীদের বক্সিং। তবে এ খেলায় নারীদেরকে শর্টস (হাফপ্যান্ট) বা স্কার্ট পড়তে বাধ্য করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ)।পুরুষদের থেকে নারীদেরকে আলাদা করতে নারীদের বক্সিংয়ে স্কার্ট পড়া বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিল এআইবিএ। তবে ব্যাপক সমালোচনার মুখে এআইবিএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বক্সিংয়ে নারীরা শর্টস বা স্কার্ট পড়তে পারবেন। তবে এটি নারীর ইচ্ছের ওপর নির্ভর করবে। পোশাকের ব্যাপারে কারও ওপর চাপ প্রয়োগ করা যাবে না। এআইবিএয়ের প্রেসিডেন্ট উ চিং-কু একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কোনো কোনো নারী বক্সার শর্টস পরতে চান। কেউ আবার স্কার্ট পরতে আগ্রহী। এ কারণে পোশাকের ব্যাপারটি আমরা নারীদের ওপরই ছেড়ে দিয়েছি।’ ওয়েবসাইট।