প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং স্টাফে নারী আছেন ইউরোপের অনেক ফুটবল ক্লাবেই। তাই বলে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বই একজন নারীর হাতে! প্রায় যুগান্তকারী এই সিদ্ধান্তটা নিয়েছে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল ক্লারমন্ট। কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে পর্তুগালের হেলেনা কস্তাকে। ৩৬ বছর বয়সী কস্তা এর আগে কাতার ও ইরানের মহিলা দলের কোচের দায়িত্ব পালন করলেও ক্লারমন্টে তাঁর নিয়োগটা এসেছে বড় চমক হয়ে। কাজটা অবশ্য নিজের যোগ্যতাবলেই পেয়েছেন কস্তা। বেনফিকা ও চেলসিতে কাজ করেছেন হোসে মরিনহোর সঙ্গে। কোচিং দর্শনেও নাকি মরিনহোর সঙ্গে এত মিল যে অনেকেই তাঁকে ‘মরিনহো ইন স্কার্ট’ বলে ডাকতে শুরু করেছে এরই মধ্যে! ওয়েবসাইট।