নারী সাংবাদিককে চড় মারলেন আলজেরিয়ার সাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ার ফুটবলার রাফিক সাফির বিরুদ্ধে চড় মারার অভিযোগ এনেছেন একজন নারী সাংবাদিক। এ ঘটনায় ফিফা ও পুলিশের কাছে অভিযোগ করারও হুমকি দিয়েছেন আলজেরিয়ার একটি সংবাদপত্রের হয়ে কাজ করা সেই সাংবাদিক।ঘটনার বিবরণ দিয়ে আক্রমণের শিকার আসমা হালিমি বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে আলজেরিয়ার হারের পর মিক্সড জোনে আমি দলটির ফুটবলারদের জন্য অপেক্ষা করছিলাম। আমি সাফির কাছাকাছি গেলে হঠাত্ তিনি আমাকে আঘাত করেন!’হালিমির অভিযোগের সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পরেন। কিন্তু এতক্ষণে সাক্ষীও পেয়ে গেছেন হালিমি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রিচার্ড কনেলি নিজেই ঘটনার সাক্ষী। তিনি বলছেন, ‘আমার সামনেই হালিমির গালে চড় মেরেছেন সাফি। প্রতিবাদে হালিমি পাল্টা আঘাত করলে তাঁর দিকে বোতল ছুড়ে মারেন আলজেরিয়ার সেই ফুটবলার। সেটি লক্ষ্যভ্রষ্ট হলে আবারও আক্রমণের চেষ্টা করেন সাফি।’আসমা হালিমির অভিযোগ, এক বছর আগে সাফি সম্পর্কে একটি সংবাদ প্রকাশের জের ধরে তাঁর ওপর হামলা করা হয়েছে। তবে আলজেরিয়ার ফুটবলার ফেডারেশন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই তারা কোনো মন্তব্য করতে পারবে না। একই রকম দাবি করছেন ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগটও। তিনি বলছেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমরা শুনিনি।’