নার্ভাস নাইন্টিতে ২৮ বার শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস! সেঞ্চুরি মিস হয়ে গেল আজও! শচীন টেন্ডুলকারের কাছে সেঞ্চুরি আহামরি কিছু নয়। তবে শততম সেঞ্চুরির অপেক্ষা বলে কথা। শচীনের মতো তাঁর ভক্তরাও একইভাবে আক্ষেপে পুড়ছেন, সন্দেহ নেই।আরেকবার নার্ভাস নাইন্টির কবলে পড়লেন লিটল মাস্টার। প্রথমবার পড়েছিলেন ১৯৯৪ সালে। সর্বশেষ আজ শুক্রবার মুম্বাইয়ে। আজকের ৯৪ রানের আউট নিয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ২৮ বার নার্ভাস নাইন্টিতে ব্যর্থ হলেন শচীন।নার্ভাস নাইন্টি কাটাতে পারলে শচীনের মোট সেঞ্চুরির সংখ্যা কত হতো হিসাব করুন। টেস্টে ৫১, আর ওয়ানডেতে ৪৮। সঙ্গে নার্ভাস নাইন্টির ২৮টি যোগ করলে শচীনের সেঞ্চুরির সংখ্যা দাঁড়ায় ১২৭! ওয়েবসাইট।