নালবানডিয়ানের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় উঠেছিলেন র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে। সেটা অবশ্য সাত বছর আগে। এর আগে উঠেছিলেন ২০০২ উইম্বলডন ফাইনালে। একের পর এক চোট আর বাজে ফর্মের কারণে ডেভিড নালবানডিয়ান নেমে গেছেন ২৩১ নম্বরে! ৩১ বছর বয়সে আবারও চোট পেয়েছেন কাঁধে। সাতপাঁচ না ভেবে তাই পরশু দিয়ে ফেললেন অবসরের ঘোষণা। অবশ্য ১১টি এটিপি শিরোপাজয়ী এই আর্জেন্টাইন আগামী ২৩ নভেম্বর রাফায়েল নাদালের সঙ্গে খেলবেন একটা প্রীতি ম্যাচ। এএফপি।