নাসরি বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেই সামির নাসরি বলেছিলেন, ফ্রান্সের বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত তিনি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারের শঙ্কাটাই সত্যি হলো। ব্রাজিল বিশ্বকাপের জন্য কাল ২৩ সদস্যের চূড়ান্ত দল ​দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। কিন্তু তাঁর তারুণ্যনির্ভর দলে জায়গা হয়নি নাসরির। জায়গা হয়নি মোনাকোর এরিক আবিদালেরও। এমনকি সাতজনের অপেক্ষমাণ তালিকাতেও জায়গা হয়নি তাঁদের। রাত পৌনে একটায় এই প্রতিবেদন যখন লিখছি, ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াডের নামের তালিকা তখনো জানা যায়নি। এএফপি।