নাসরির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স মিডফিল্ডার সামির নাসরির শঙ্কা,হয়তো বিশ্বকাপ দলে থাকা হবে না তাঁর। ক্যানাল প্লাস টিভিকে এই শঙ্কার কথা জানিয়ে নাসরি বলছেন, ‘আমি ছুটিতে যাব এবং বিশ্বকাপ দেখব টিভিতে।’ কেন এমন শঙ্কা নাসরির? ২০১২ ইউরোয় এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নাসরি। ঘটনাটা তাঁকে নিয়ে কোচের দৃষ্টিভঙ্গিতে হয়তো প্রভাব ফেলেছে। তা ছাড়া বিশ্বকাপের প্লে-অফে ইউক্রেনের বিপক্ষে প্রথম লেগে পাওয়া সুযোগটাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন, পারেননি নিজেকে মেলে ধরতে। ফরাসি মিডফিল্ডার মনে করেন, তাঁর নতুন করে নিজেকে তুলে ধরার কিছু নেই। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলছেন, নাসরিকে বিশ্বকাপ দলে না রাখলে সেটা হবে কোচ দিদিয়ের দেশমের বড় ভুল। ওয়েবসাইট।