নাসির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ৮০ করেও মাঠ ছাড়তে হয়েছিল ব্যর্থতার গ্লানি নিয়ে। কাল ৪৫ করেই ম্যাচসেরা। ক্রিকেট খেলাটাই এমন, ব্যক্তিগত পারফরম্যান্সের মহিমা অনেক সময়ই নির্ভর করে দলের জয়-পরাজয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। কাল চিটাগং কিংসের বিপক্ষে দলকে জেতাল তাঁর ৩৩ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসটিই। নাসির হোসেনের কাছে এমনটাই প্রত্যাশা ছিল রংপুর রাইডার্সের। কাগজে-কলমে অনেকটাই পিছিয়ে থাকা দলের সবচেয়ে বড় তারা বলেই শুধু নয়, তিনি যে রংপুরেরই সন্তান! নিজ শহর বা বিভাগকে প্রতিনিধিত্ব করার সুযোগ খুব কমজনই পেয়েছেন এবার। নাসিরও প্রতিদান দিয়ে চলেছেন প্রত্যাশার।