নাসিরের অস্ত্রোপচার লাগছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর কাঁধে শল্যবিদের ছুরি চালানোর কথা ছিল আজ। কিন্তু আজই দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিমানে চাপছেন নাসির হোসেন। বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক নানা অস্থিরতার মাঝে একটা সুখবর, অস্ত্রোপচার লাগছে না নাসিরের। ব্যাটিং-বোলিংয়ে তেমন সমস্যা না হলেও থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছিল নাসিরের। অস্ত্রোপচারের জন্য জিম্বাবুয়ে থেকেই সরাসরি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। কিন্তু ওখানে জানা গেছে, সমস্যাটা অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়।