নাসিরের দ্বিতীয় আইএম নর্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টার নর্ম পেলেন ফিদে মাস্টার শেখ নাসির হোসেন। বার্সেলোনায় ৪০তম ওপেন ইন্টারন্যাশনাল বারবেরা ডেল ভ্যাল্লাসের ‘এ’ বিভাগের শেষ রাউন্ডে বুধবার মরক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদের সঙ্গে ড্র করেছেন নাসির। ৯ ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু। তাঁর প্রথম আইএম নর্মটি হয়েছিল ২০০৮ সালে ঢাকায় ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড লিজিং আন্তর্জাতিক মাস্টার্স দাবায়। প্রায় ১৫ বছর হলো আইএম হওয়ার অপেক্ষায় আছেন নৌবাহিনীর দাবাড়ু। অপেক্ষা ফুরাতে চাই আরেকটি নর্ম।
বার্সেলোনায় সাড়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মা।