নাসিরের নৈপুণ্যে বাংলাদেশের ২৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নাসির হোসেন।দলীয় ৯৪ রানের মধ্যে চারটি উইকেট হারায় বাংলাদেশ। সেই বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে মমিনুল-নাসিরের ৭৬ রানের জুটিতে। দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে থাকা মমিনুল হন। ৬৮ রান করা নাসির হোসেন যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১৪। বাংলাদেশের ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহ নিশ্চিত হয় শেষের দিকে মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে।জিম্বাবুয়ের সফলতম বোলার শিঙ্গি মাসাকাদজা। ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন তিনি। ৫২ রান খরচায় দুটি উইকেট নেন টেন্ডাই ছাতারা। বাংলাদেশের ইনিংসের শুরুটা মন্দ ছিল না। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তবে ৩১ রান করা তামিমের বিদায়ের পর দ্রুত তিনটি উইকেট হারায় বাংলাদেশ। আশরাফুল আউট হন ২৯ রান করে। অধিনায়ক মুশফিকুর রহিমও দলের হাল ধরতে পারেননি। মাত্র ৫ রান করে আউট হন তিনি। বাংলাদেশের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম, আশরাফুল ও মুশফিকুর প্রত্যেককেই সাজঘরমুখী করেন জিম্বাবুয়ের ফাস্ট মিডিয়াম বোলার শিঙ্গি মাসাকাদজা। শিঙ্গির ওভারেই দলীয় ৯৪ রানে রানআউট হন সাকিব আল হাসান (১)।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২৬৯/৮ (৫০ ওভার)নাসির ৬৮, মমিনুল ৩৮, মাহমুদউল্লাহ ৩৬, তামিম ৩১শিঙ্গি ৪/৫১, ছাতারা ২/৫২ টস: জিম্বাবুয়ে