নায়ক থেকে খলনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইমিংপুলে ঝড় তোলার প্রত্যয় নিয়ে লন্ডন এসেছিলেন দক্ষিণ কোরিয়ার সাঁতারু পার্ক তে হান। প্রত্যাশাটা অমূলক ছিল না। চার বছর আগে বেইজিংয়ে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছিলেন; এবার সেই সাফল্যেরই পুনরাবৃত্তির স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু আজ শনিবার তাঁর সেই প্রত্যাশা পরিণত হয়েছে নিদারুণ হতাশায়। ছেলেমানুষি এক ভুল করে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন হান।এ মাসেই সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে শিরোপা জিতে অলিম্পিকে সোনা জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। অলিম্পিকে তিনি যে নিজের ভুলে চূড়ান্ত পর্বেই যেতে পারবেন না, ব্যাপারটি ছিল কল্পনার অতীত। সেই কল্পনাতীত ভুলই করে বসেছেন এই চ্যাম্পিয়ন সাঁতারু।প্রথম পর্বের সাঁতারে সময় শুরুর আগেই পুলে লাফ দিয়ে দিয়েছেন হান। ফলে তাঁকে অযোগ্য ঘোষণা করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি বিচারকদের। এই শিশুসুলভ ভুলটি হয়তো অনেক দিনই পোড়াবে দক্ষিণ কোরিয়ার এই সাঁতারুকে। পার্ক হানের বিদায়ে চূড়ান্ত পর্বে পুলে নামার সুযোগ পেয়ে গেছেন কানাডার রায়ান কোরানে। আর এখন হানের জায়গায় ফেবারিট বিবেচনা করা হচ্ছে চিনের সুন ইয়াংকে।নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়ার এমন গল্প বুঝি আর নেই! রয়টার্স।