নায়ক মোজলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন তাঁকে সবাই চিনত বক্সিং রিংয়ের চ্যাম্পিয়ন হিসেবে। অনেকের চোখে তাঁর প্রজন্মের সেরাদের একজনও শেন মোজলি। তবে শুধু বক্সিং রিং নয়, এবার বাস্তব জীবনেও নায়ক বনে গেলেন যুক্তরাষ্ট্রের এই বক্সার। ৪৪ বছর বয়সী বক্সার ও তাঁর বান্ধবী যে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন গাড়ি দুর্ঘটনায় আহত এক শিশু ও তার বাবাকে। সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলসের রাস্তায় ঘটেছে এ দুর্ঘটনা। মোজলি ও তাঁর বান্ধবী দেখলেন, গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় আটকা পড়ে আছে এক শিশু। শিশুটির বাবাও পড়ে ছিলেন সংজ্ঞাহীন অবস্থায়। গাড়ি থেকে টেনে বের করা সম্ভব ছিল না, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার তাই ৯১১-এ ফোন করে সাহায্য চান। পরে দুজনকে হাসপাতালে ভর্তিও করেছেন। এখানেই শেষ নয়, আসার সময়ে নিজের পরের ম্যাচের তিনটি টিকিটও দিয়ে এসেছেন ওই পরিবারটিকে। ফক্স স্পোর্টস।