নিউ সাউথ ওয়েলসের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত মুম্বাই ইন্ডিয়ানসের। কিন্তু লো-স্কোরিং ম্যাচে ৫ উইকেটে হেরে নিজেদের ভাগ্য এখন অন্যের হাতে তুলে দিয়েছে শচীন টেন্ডুলকারের দলটি। আরেক লো স্কোরিং ম্যাচে চেন্নাইকে ১২ রানে হারিয়ে সেমিফাইনাল-স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ত্রিনিদাদ ও টোবাগো। ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান তুলেছে ত্রিনিদাদ ও টোবাগো। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে চেন্নাই। কাল মাত্র ২৮ রানে নিউ সাউথ ওয়েলসের ৫ উইকেট তুলে নিয়েও তাদের এই হার। লড়াই করার মতো পুঁজিই যে ছিল না। ৭ উইকেটে ১০০ রান করেছিল মুম্বাই। সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত ছিলেন জেমস ফ্র্যাঙ্কলিন। স্টিভেন স্মিথ (৪৫*) ও বেন রোরার (২৬*) ষষ্ঠ উইকেটে ৭৩ রান করে নিউ সাউথ ওয়েলসকে তো জিতিয়েছেনই, সেই সঙ্গে বাঁচিয়ে রেখেছেন সেমিফাইনালের স্বপ্ন। আগামীকাল চেন্নাইয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত শেষ চার। ওয়েবসাইট।