নিউ হ্যাভেন শিরোপা ওজনিয়াকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জয় অব্যাহত রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি। এক সপ্তাহের মধ্যেই দুটি শিরোপা জিতলেন তিনি। গত সোমবার ভেরা জভোনারেভাকে হারিয়ে মন্ট্রিল কাপ শিরোপা জেতার পর এবার টানা তৃতীয়বারের মতো উব্লিউটিএ নিউ হ্যাভেন শিরোপা জিতলেন র্যাংকিংয়ে ২ নম্বরে থাকা এই তারকা।উব্লিউটিএ নিউ হ্যাভেন কাপের ফাইনালে রাশিয়ার নাদিয়া পেট্রোভাকে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ওজনিয়াকি। পরবর্তী সপ্তাহে ইউএস ওপেন শুরুর আগে জেতা এই ২ শিরোপা আত্মবিশ্বাসী করে তুলেছে ২০ বছর বয়সী এই টেনিস তারকাকে। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ওজনিয়াকি বলেছেন, ‘আমি গত চার সপ্তাহে তিনটি শিরোপা জিতেছি। আমি খুবই ভালো অবস্থানে আছি এবং ভালো খেলছি। আশা করছি, সামনের কয়েকটি সপ্তাহে ইউএস ওপেনের ম্যাচগুলোতেও এটা ধরে রাখতে পারব।’ রয়টার্স