নিউইয়র্ক সিটিতে ল্যাম্পার্ড?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড যোগ দিচ্ছেন নিউইয়র্ক সিটিতে। আগামী সপ্তাহেই মেজর লিগ সকারের (এমএলএস) দলটিতে ল্যাম্পার্ডের যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে খবর ইংল্যান্ডের সংবাদমাধ্যমের। জুনে চেলসির সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল এমএলএসে যোগ দিচ্ছেন ৩৬ বছর বয়সী ল্যাম্পার্ড। এএফপি।