নিউক্যাসলের চেলসি-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সাক্ষাতেও নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে হেরেছিল চেলসি। কাল আবারও নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরে গেছে হোসে মরিনহোর দল। তবে জিতেছে ম্যানচেস্টারের দুই দল। নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ৭-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। ফুলহামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৩-১ গোলে।
ভ্যালেন্সিয়া, রবিন ফন পার্সি ও রুনি ২২ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে দেন ইউনাইটেডকে। সিটি প্রথমেই এগিয়ে যায় ব্র্যাডলি জনসনের আত্মঘাতী গোলে! সিটির বাকি ৬টি গোল করেন ছয়জনে।
পরশু জার্মান লিগে লেভানডফস্কির হ্যাটট্রিকে বরুসিয়া ডর্টমুন্ড ৬-১ গোলে বিধ্বস্ত করেছে স্টুটগার্টকে। কাল হফেনহেইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ ছুঁয়েছে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ১৯৮২ সালের জানুয়ারি থেকে ১৯৮৩ সালের জানুয়ারি পর্যন্ত ৩৬ ম্যাচ অপরাজিত ছিল হামবুর্গ। ফ্রেঞ্চ লিগে কাভানির জোড়া গোলে পিএসজি ৪-০ গোলে হারিয়েছে লঁরিয়াকে। ওয়েবসাইট।