নিউজিল্যান্ড ক্রিকেটে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক টেস্ট ক্রিকেটার স্টিভেন বুক এখন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সভাপতি। গতকাল ওয়েলিংটনে এনজেডসির ১১৮তম বার্ষিক সভায় ঘোষণা করা হয় নতুন সভাপতির নাম। ১৯৭৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৩০টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলা বুক স্থলাভিষিক্ত হয়েছেন ডেনিস কুরির। ১৭ বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৬৪টি ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার অনেক দিন ধরেই যুক্ত বোর্ডের সঙ্গে। ক্রিকেটের বাইরে ক্রাইস্টচার্চের একটি সুপার মার্কেটের মালিকও বুক। এনজেডসি বোর্ডের নতুন পরিচালক হয়েছেন নর্দার্ন ডিস্ট্রিকস ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ওয়েবসাইট।