নিউজিল্যান্ড ক্রিকেটে মুরালি
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। ছেড়েছেন শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটও। মুত্তিয়া মুরালিধরন বর্তমানে খেলছেন ভারতীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজ কোচি টাস্কার্সের হয়ে। শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনারকে সামনে দেখা যাবে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।নিউজিল্যান্ডে খেলার প্রতি আগ্রহ বেশ আগে থেকেই ছিল মুরালির। দেরিতে হলেও এবার ব্যাটে-বলে লেগে গেছে। আগামী মৌসুমেই ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দেখা যাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ৮০০ উইকেট শিকারি বোলারকে।‘আমি সব সময় নিউজিল্যান্ডে আমার সময় উপভোগ করেছি। এ দেশ সফরে যাওয়া বা এখানে খেলার অভিজ্ঞতা অসাধারণ। ফায়ারবার্ডসের সফলতায় সহায়তা করার অপেক্ষায় আছি আমি’—বলেছেন মুরালিধরন।মুরালি যেমন খুশি, তেমনি খুশি তাঁর নতুন দল ফায়ারবার্ডসও। দলটির প্রধান নির্বাহী গ্যাভিন লারসেনের কথা থেকেই তা স্পষ্ট, ‘এটা আমাদের জন্য গর্বের। সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন এখন আমাদের হয়ে খেলবেন।’ ওয়েবসাইট।