নিউজিল্যান্ড ক্রিকেটে হ্যাডলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড হ্যাডলি কি পারবেন নিউজিল্যান্ড ক্রিকেটকে পথ দেখাতে? না, নিউজিল্যান্ড দলের কোচ হননি এই সাবেক অলরাউন্ডার। নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক নির্বাচিত হয়েছেন। বোর্ডে এই কিউই কিংবদন্তির সঙ্গী আরও দুই সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার মার্টিন স্নেডেন ও জিওফ অ্যালট। তিনজনেরই বোর্ডে কাজ করার অভিজ্ঞতা আছে। ওয়েবসাইট।
হ্যাডলি ছিলেন বোর্ডের সাবেক সদস্য। নিউজিল্যান্ডে ২০১১ রাগবি বিশ্বকাপের প্রধান সংগঠক ছিলেন সাবেক ডানহাতি পেসার স্নেডেন। পরে কাজ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে। আর বাঁহাতি পেসার অ্যালট ছিলেন বোর্ডের সাবেক প্রধান ব্যবস্থাপক।