নিউজিল্যান্ড দলে চার নতুন
রস টেলরের সঙ্গে অধিনায়কত্ব পাওয়ার লড়াইয়ে ছিলেন তিনি। তখন পেরে না উঠলেও নিউজিল্যান্ডকে ঠিকই নেতৃত্ব দিতে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। একমাত্র টেস্টে পায়ের পেশিতে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন টেলর। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন তাই টেলরের ডেপুটি। জিম্বাবুয়েকে পেয়ে পরীক্ষা-নিরীক্ষা ভালোই সেরে নিচ্ছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে আনকোরা নতুন মুখই চারজন—বাঁ-হাতি পেসার মাইকেল বেটস, ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার তরুণ নেথুলা, পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ডু্র এলিস ও উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। দলে ফিরেছেন রব নিকোল। টি-টোয়েন্টি দলেও আছে দুই নতুন মুখ—বাঁ-হাতি স্পিনার রকি হিরা ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। টি-টোয়েন্টি দলে আছেন ওরাম-ফ্র্যাঙ্কলিনের মতো বিশেষজ্ঞরাও। ৩ ফেব্রুয়ারি ডানেডিনে শুরু ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট।নিউজিল্যান্ডের ওয়ানডে দলব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মাইকেল বেটস, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, অ্যান্ড্রু এলিস, মার্টিন গাপটিল, টম ল্যাথাম, নাথাস ম্যাককালাম, কাইল মিলস, তরুণ নেথুলা, রব নিকোল, টিম সাউদি, কেন উইলিয়ামসন।