নিউজিল্যান্ড ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়দরাবাদ টেস্টে এসেছিল ইনিংস ও ১১৫ রানের জয়। আজ শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টে ভারতীয় দলের জয়টা এসেছে ৫ উইকেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই সফরকারী নিউজিল্যান্ড।কিউইদের বিপক্ষে এই সফলতা ভারতীয় দলের জন্য অবশ্যই আনন্দের। একই সঙ্গে এটা মহেন্দ্র সিং ধোনিদের জন্যও স্বস্তির। গত বছর বিশ্বকাপ জয়ের পর থেকে দলের পারফরম্যান্স নামতে নামতে একেবারে খাদের কিনারে চলে গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ৪-০ ধবলধোলাইয়ের লজ্জাও পেতে হয়েছিল ভারতীয়দের। আজ নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে একটু স্বস্তি পেতেই পারে ভারত।৯ উইকেটে ২৩২ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংস বেশি দূর এগোয়নি। থেমে যায় ২৪৮ রানে।বেঙ্গালুরুতে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৬১ রান। হাতে দুই দিন, এর ওপর ঘরের মাঠ। সব মিলিয়ে লক্ষ্যটা কঠিন ছিল না মোটেই। উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ ৭৭ রান এনে দিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন। ব্যক্তিগত ৩৮ রানে প্যাটেলের বলে বোল্ড হন শেবাগ। এরপর গম্ভীরও (৩৪) বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ৮৩ রানে ফিরে যান তিনি। এরপর ৬৯ রানের জুটি গড়েন চেতেশ্বর পূজারা ও শচীন টেন্ডুলকার। ২৭ রানে থাকা শচীনকে বোল্ড করে ব্রেক থ্রো এনে দেন টিম সাউদি। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান পূজারা (৪৮) ও সুরেশ রায়না (০)। মাত্র ১৪ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটায় কিছুটা চাপে পড়ে ভারত। তবে চাপ সামলে নিজেদের মতো করে খেলতে থাকেন বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁদের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে চতুর্থ দিনেই জয় নিশ্চিত হয় ভারতের। কোহলি ৫১ ও ধোনি ৪৮ রানে অপরাজিত থাকেন। সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৫/১০টেলর ১১৩, উইক ৭১ওঝা ৫/৯৯, জহির ২/৮৩ভারত প্রথম ইনিংস: ৩৫৩/১০কোহলি ১০৩, ধোনি ৬২, রায়না ৫৫সাউদি ৬৪/৭, ব্রেসওয়েল ৯১/২নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৪৮/১০ফ্রাঙ্কলিন ৪১, টেলর ৩৫অশ্বিন ৫/৬৯, ওঝা ২/৪৯, যাদব ২/৬৮ভারত দ্বিতীয় ইনিংস: ২৬২/৫কোহলি ৫১*, ধোনি ৪৮*, পূজারা ৪৮প্যাটেল ৩/৬৮ফল: ভারত ৫ উইকেটে জয়ী।সিরিজ: ভারত ২-০তে জয়ীসূত্র: রয়টার্স।