নিউজিল্যান্ড শেষ ৩৬৫-তেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের প্রথম সেশনের মাঝামাঝিতেই ইনিংস শেষ নিউজিল্যান্ডের। বেঙ্গালুরুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে গতকাল কিউইদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৮ রান। বাকি চারটি উইকেট নিয়ে আজ আর মাত্র ৩৭ রান যোগ করতে সক্ষম হয়েছে সফরকারী দল।আগের দিন চারটি উইকেট তুলে নেওয়া প্রজ্ঞান ওঝা আজ আরেকটি উইকেটের দেখা পেয়েছেন। সব মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ভারতের হয়ে সেরা শিকারী তিনিই। এ ছাড়া জহির খান দুটি এবং উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট শিকার করেন।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩৬৫ রানকে সম্মানজনক সংগ্রহই বলতে হবে। তবে এই সংগ্রহ নিয়ে কিউইদের মোটেই খুশি হওয়ার কথা নয়, বিশেষ করে অধিনায়ক রস টেলরের। কারণ তিনি নিজেই দলীয় সংগ্রহে যোগ করেছেন ১১৩ রান। ফন উইক করেছেন ৭১ রান। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলও হাফ সেঞ্চুরি করেছেন। এর পরও সংগ্রহটা এত ‘অল্প’ হবে কেন?সংগ্রহটা বেশি হয়নি কারণ, আজ দ্বিতীয় দিনটা ভালো কাটেনি ব্যাটসম্যানদের। মাত্র ২০ রানের ব্যবধানে চারটি উইকেটের পতন ঘটেছে। নিউজিল্যান্ডের ভরসার কেন্দ্রে ছিলেন আগের দিন ৬৩ রানে অপরাজিত থাকা ফন উইক। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। জহির খানের বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি নিজের সংগ্রহে যোগ করেন মাত্র ৮ রান। দলীয় সংগ্রহ তখন ৩৪৫ রান। জহির খানের পরের ওভারের শেষ বলে রানআউট হন আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা ব্রেসওয়েল (৪৩)। দলীয় সংগ্রহ তখন ৩৫৩ রান। এরপর কোনো রান পাওয়ার আগেই জিতান প্যাটেলকে সাজঘরে ফেরান উমেশ যাদব। দলীয় সংগ্রহে আর দুই রান যোগ হতেই ওঝার বলে বোল্ড হন সাউদি (১৪)। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ইতি এখানেই।এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও কিছুটা বিপর্যয়ের মুখোমুখি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩ রান। গৌতম গম্ভীর (২), বীরেন্দর শেবাগ (৪৩), চেতেশ্বর পূজারা (৯) ও শচীন টেন্ডুলকার (১৭) রানে সাজঘরে ফিরেছেন। বিরাট কোহলি ১৬ ও সুরেশ রায়না ৪৫ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি ও ডগ ব্রেসওয়েল। সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৫/১০টেলর ১১৩, উইক ৭১ওঝা ৫/৯৯, জহির ২/৮৩সূত্র: রয়টার্স।