নিউজিল্যান্ড সফরে নেই কামরান আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলকারনাইন হায়দার নেই। নিরাপত্তাহীনতার ভয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটরক্ষক। তার পরও নিউজিল্যান্ড সফরের দলে কামরান আকমলকে অন্তর্ভুক্ত করেননি পাকিস্তানি নির্বাচকেরা। তাঁরা আস্থা রেখেছেন কামরানের ভাই আদনান আকমলের ওপর।কামরানের মতো আজ নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক শোয়েব মালিক, দানিশ কানেরিয়া, ইমরান ফারহাত ও মোহাম্মদ সামি। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের বাইরে থাকা মোহাম্মদ ইউসুফ থাকছেন না এখানেও।আগামী ২৩ ডিসেম্বর অকল্যান্ডে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। এ সফরে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও ছয়টি ওয়ানডে ম্যাচে অংশ নেবে পাকিস্তান। তবে এখন পর্যন্ত ওয়ানডে দল ঘোষণা করেননি নির্বাচকেরা। ক্রিকইনফো।টি-টোয়েন্টি স্কোয়াড: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, ইউনুস খান, উমর আকমল, ফাওয়াদ আলম, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আবদুর রেহমান, আবদুর রাজ্জাক, উমর গুল, শোয়েব আখতার, তানভির আহমেদ, সোহেল তানভির ও ওয়াহাব রিয়াজ।টেস্ট স্কোয়াড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, উমর আকমল, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আবদুর রেহমান, উমর গুল, তানভির আহমেদ, সোহেল তানভির ও ওয়াহাব রিয়াজ।