নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট খেল পাকিস্তান
বাংলাদেশ ও ভারতের কাছে টানা নয় ম্যাচ হেরে নিজেদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড খানিকটা আশ্বস্ত হতে পারে। কারণ, নিউজিল্যান্ড সফরের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানকে বেশ ভালোভাবেই হারিয়েছে নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটের অন্যতম দল অকল্যান্ড। আর তাতেই স্বস্তিটা খুঁজে নিতে পারে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ড্যানিয়েল ভেট্টোরিরা।প্রস্তুতিমূলক ম্যাচটি ছিল টি-টোয়েন্টি। মজার ব্যাপার হল ম্যাচটিতে দুই দলেই খেলেছেন ১২ জন করে খেলোয়াড়। ব্যাপারটি ঘটেছে মূলত পাকিস্তান দলের প্রস্তুতির স্বার্থেই। আর তাতেই অকল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে পাকিস্তান।প্রথমে ব্যাট করেছিল পাকিস্তানই। ১৭ দশমিক পাঁচ ওভারে পাকিস্তান অল আউট হয় ৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে গাপটিলের অপরাজিত ২৮ রানে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অকল্যান্ড।অধিনায়ক আফ্রিদি, আবদুল রাজ্জাক ও মোহাম্মদ হাফিজ কেউই সুনামমতো খেলতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। অকল্যান্ডের ব্যাটিংয়ের সময় কেবল অফ স্পিনার সাঈদ আজমলই নিজের জাত চিনিয়েছেন। তাঁর চার ওভার থেকে অকল্যান্ড ব্যাটসম্যানরা তুলতে পেরেছেন কেবল ২০ রান।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ৯১ (১৭.৫ ওভার)(উমর আকমল ২৫, ইউনুস খান ১৮)অকল্যান্ড ৯২/৫ (গাপটিল ২৮*, আজমল ২/২০)(অকল্যান্ড ৫ উইকেটে জয়ী)তথ্যসূত্র: ক্রিকইনফো