নিউজিল্যান্ড সিরিজে নেই পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। কিন্তু এই সিরিজে কেভিন পিটারসেনের খেলা হচ্ছে না হাঁটুর চোটের কারণে। মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বার্তায় ব্যাপারটি নিশ্চিত করেছে।নিউজিল্যান্ডের মাটিতে সম্প্রতি শেষ হওয়া সিরিজে হাঁটুতে আঘাত পেয়েছিলেন পিটারসেন। ফিল্ডিং অনুশীলনের সময় পাওয়া ওই চোটের কারণে সিরিজের শেষ টেস্টটি খেলতে পারেননি এই ড্যাশিং ব্যাটসম্যান।ইসিবি পিটারসেন সম্পর্কে জানিয়েছে, তিনি হাঁটুর ব্যথা এখনো কাটিয়ে উঠতে পারেননি বলেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না।হাঁটুর চোট পিটারসেনকে ছিটকে দিচ্ছে লাখো ডলারের আইপিএল থেকেও।নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশদের হোম সিরিজটা শুরু হচ্ছে আগামী ১৬ মে, লর্ডসে। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৪ মে লিডসে। এ বছর ইংল্যান্ড ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজেও মাঠে নামবে। রয়টার্স।