নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিলেটেও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম। তবে বিশ্বকাপের আগেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ফেলতে পারে এই মাঠ। আগামী অক্টোবরে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চিন্তা করছে বিসিবি। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ১ অক্টোবর বাংলাদেশে আসার পর চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচ ও প্রথম টেস্ট খেলবে নিউজিল্যান্ড দল। এরপর ঢাকায় এসে খেলবে দ্বিতীয় টেস্ট ও প্রথম দুটি ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হতে পারে সিলেটে, সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও। বিসিবির এই পরিকল্পনা বাস্তবায়ন অবশ্য নির্ভর করছে সিলেটকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আইসিসির স্বীকৃতি প্রদানের ওপর। সিলেট স্টেডিয়াম শেষ পর্যন্ত প্রস্তুত না হলে ফতুল্লাতেও হতে পারে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ।