নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন
চূড়ান্ত হওয়ার আগেই বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করে ফেলেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সূচিতে সামান্য পরিবর্তন এনে কাল ঘোষিত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি।
তিন দিনের প্রস্তুতি ম্যাচ ও সিরিজের দুটি টেস্ট আগের তারিখেই আছে। তবে আগের সূচি অনুযায়ী সিরিজের ওয়ানডে তিনটি হওয়ার কথা ছিল ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। নতুন সূচিতে ওয়ানডে সিরিজ শুরুর তারিখ ঠিক আছে। তবে ঢাকা থেকে সিলেট যাওয়ার ব্যাপার আছে বলে টি-টোয়েন্টি ম্যাচের আগে বিরতি বাড়াতে শেষ দুটি ওয়ানডে হবে ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি আগের সূচি অনুযায়ী ৬ নভেম্বরই হবে। আপাতত সেটির ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামই। তবে স্টেডিয়ামটা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আইসিসির অনুমোদন না পেলে সেটিও হবে মিরপুরে।
আগামী ১ অক্টোবর ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামে চলে যাবে নিউজিল্যান্ড দল।
চূড়ান্ত সফরসূচি
৪-৬ অক্টোবর
তিন দিনের ম্যাচ
চট্টগ্রাম*
৯-১৩ অক্টোবর
১ম টেস্ট
চট্টগ্রাম
২১-২৫ অক্টোবর
২য় টেস্ট
মিরপুর
২৯ অক্টোবর
১ম ওয়ানডে
মিরপুর
৩১ অক্টোবর
২য় ওয়ানডে
মিরপুর
৩ নভেম্বর
৩য় ওয়ানডে
ফতুল্লা
৬ নভেম্বর
টি-টোয়েন্টি
সিলেট
* তিন দিনের ম্যাচটি হবে এম এ আজিজ স্টেডিয়ামে, প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে