নিউজিল্যান্ড-সেরা গাপটিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকল্যান্ড এইসেসের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে তিনি দক্ষিণ আফ্রিকায়। কিন্তু কাল নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে বেশি উচ্চারিত হলো মার্টিন গাপটিলের নামই। চার-চারটি পুরস্কার জিতে নিয়েছেন এই ওপেনার। বর্ষসেরা ক্রিকেটারের স্যার রিচার্ড হ্যাডলি মেডেলসহ বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণীর ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন গাপটিল। কম যাননি ডগ ব্রেসওয়েলও। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মৌসুমেই এই পেসার জিতেছেন তিনটি পুরস্কার। বর্ষসেরা টেস্ট বোলারের পাশাপাশি পেয়েছেন ভক্তদের বিচারে সেরা পারফরম্যান্স ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলার। ওয়েবসাইট।